মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? এইমাত্রঅন্যান্য মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা এইমাত্রঅন্যান্য পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন এইমাত্রঅন্যান্য পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা এইমাত্রঅন্যান্য গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা
অন্যান্য

নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত

প্রতিবেদক:
নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত

ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথম বর্ষের ১৮ শিক্ষার্থীকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর কানের পর্দা ফেটে যাওয়ার পাশাপাশি অন্য এক শিক্ষার্থীর নাক দিয়ে রক্তপাতের ঘটনা ঘটেছে। এছাড়া ভুক্তভোগী আরও বেশ কয়েকজন শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

গত ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এবং পাশের করিডরে এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী শিমুল, শুভ, সাগর শিকদার ও প্রান্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অমর্ত্য ও তানভীর।

ভুক্তভোগীদের অভিযোগ, মারধরের সময় হাতের আঙুলের ফাঁকে সিলস্ট্যাম্প ও পয়সা ঢুকিয়ে চাপ প্রয়োগ করা হয়। এছাড়া এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারার ফলে অনেকের শরীরে জখমের সৃষ্টি হয়েছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থী নাফিস ইকবাল বলেন, ‘আমি রুমে ঢুকে পরিচয় দেওয়ার পরপরই তারা কানের ওপর থাপ্পড় মারতে শুরু করে। আমি দুই হাত জোড় করে মাফ চেয়েছি, এমনকি বলেছি আমি আর পড়াশোনা করব না, নিটার ছেড়ে দেবো। তারপরও তারা মার থামায়নি।’

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী রাম রুপম জানান, কোনো কিছু জিজ্ঞেস না করেই তাকে এলোপাতাড়ি থাপ্পড় মারা হয়। এতে তার কানের পর্দা ফেটে গেছে এবং তিনি এখন শ্রবণশক্তি হারানোর শঙ্কায় রয়েছেন।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের কার্যক্রম নিয়ে ১৬তম ব্যাচের এক শিক্ষার্থীকে ফোন করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য। এ বিষয়ে ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী জানতে চাইলে বিষয়টি অমর্ত্যের নজরে আসে। এর জের ধরে গত ৪ নভেম্বর রাম রুপম ও মোস্তাকিম বিল্লাহকে ডেকে মারধর করা হয়। পরবর্তীতে ১১ নভেম্বর একই বিষয়কে কেন্দ্র করে তাদের পুনরায় ডেকে নিয়ে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করা হয়। ওই তিন শিক্ষার্থী ফিরে না আসায় সহপাঠীরা খোঁজ নিতে গেলে আরও ১৫ শিক্ষার্থীকে ডেকে নিয়ে করিডরে মারধর করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন টেক্সটাইল বিভাগের সাদমান সাকিব, মোস্তাকিম বিল্লাহ, নাফিস ইকবাল, আদর, রিশাদ, তাওসিফ, সিফাত, শাওন ও লাবিব; সিএসই বিভাগের রাম রুপম, যুবরাজ ও সাদ আব্দুল্লাহ এবং আইপিই বিভাগের নেহাল, শাফিন আনজিব ও শিহাব।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

নিটারের প্রক্টর মোহাম্মদ ফতেহ আলী খান পান্নী বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিটারে এ ধরনের কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।’