মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? এইমাত্রঅন্যান্য মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা এইমাত্রঅন্যান্য পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন এইমাত্রঅন্যান্য পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা এইমাত্রঅন্যান্য গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা
অন্যান্য

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

প্রতিবেদক:
দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

দেশের বাজারে যাত্রা শুরু করল ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৮০। ১৫ নভেম্বর থেকে দেশের গ্রাহকরা সরাসরি কিনতে পারবেন ফোনটি। নতুন সুযোগ কাজে লাগিয়ে যারা সাফল্যের পথে এগিয়ে যেতে চান, তাদের জন্য প্রিমিয়াম সঙ্গী হিসেবে তৈরি করা হয়েছে ফোনটি। উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স আর আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি ব্যবহারকারীদের সাফল্যের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করতে সাহায্য করবে।

প্রফেশনাল পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ভিভো ভি৮০-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, সঙ্গে ৮৫ মিমি ও ১০০ মিমি ফোকাল অপশন।পাশাপাশি গ্রুপ ছবির জন্য থাকছে ৯২° ওয়াইড ফ্রেমের ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা, এআই ক্রিয়েটিভ ইফেক্ট এবং ফোরকে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং। এর ফলে যেকোনো মুহূর্তই এখন ধারণ করা যাবে আরও নিখুঁতভাবে।

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ডিভাইসটিতে আছে অরিজিনওএস ৭। এছাড়াও এতে রয়েছে ‘ক্যাপচার টু নোট’ ও ‘এআই রেকর্ডার’ এর মতো স্মার্ট টুল। ‘ক্যাপচার টু নোট’ হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবিকে মুহূর্তেই এডিট করার উপযোগী ডকুমেন্টে বদলে দেয়, আর ‘এআই রেকর্ডার’ মিটিংয়ের অডিও থেকে প্রয়োজনীয় নোট ও সারসংক্ষেপ তৈরি করে দেয় খুব সহজেই। ঝামেলাহীন মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে ৮ জিবি ও ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম। এছাড়া দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও নিরাপত্তা নিশ্চিত করতে মিলবে ৬ বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি এবং ৬ বছরের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট।

সারদিনের পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করতে ভিভো ভি৮০-তে আছে বিশাল ৭২০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এর ১.৫কে ১৪৪ হার্টজ আই প্রোটেকশন ডিসপ্লে দেয় চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা। পাশাপাশি, নিরাপদ আনলকিংয়ের জন্য রয়েছে থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সাফল্য ও এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে ভিভো ভি৮০-তে বিশেষভাবে নজর কাড়ছে এর রাইজ অরেঞ্জ রঙটি। এছাড়াও ফোনটি ভিশন গ্রিন এবং প্রাইম গ্রে রঙে পাওয়া যাচ্ছে। এর ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম স্মার্টফোনটিকে দিয়েছে একটি চমৎকার প্রিমিয়াম লুক।

দেশের সকল অনুমোদিত ভিভো শোরুমে এখন ভিভো ভি৮০ পাওয়া যাচ্ছে। জাইস ক্যামেরার এই স্মার্টফোনটি ক্রেতাদের হাতের নাগালে রাখতে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই-সহ আকর্ষণীয় কিস্তি সুবিধা দিচ্ছে ভিভো। এছাড়াও ফোনটি কিনলেই থাকছে ফ্রি স্মার্টওয়াচ, ১ বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স এবং ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজসহ দারুণ সব উপহার।