মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে এইমাত্রঅন্যান্য বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের এইমাত্রঅন্যান্য নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী এইমাত্রঅন্যান্য লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় এইমাত্রঅন্যান্য সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন এইমাত্রঅন্যান্য ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা
অন্যান্য

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

প্রতিবেদক:
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার ও একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান দুটিতে থাকা আসবাবপত্র ও মালামালসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা, প্রাথমিক ক্ষয়ক্ষতি কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে।

​ সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাঁচবিবি পাঁচমাথা পৌরপার্কের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌরপার্কের সামনে সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের বাবু নামের এক ব্যক্তির মুদি দোকানে ছড়িয়ে পড়ে। ওই মুদি দোকানে থাকা বেশ কয়েকটি এলপিজি গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকান দুটির অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

​স্থানীয় বাসিন্দা মো. রকি হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল জানান, এই ঘটনায় অগ্নিকাণ্ডের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে। এছাড়া প্রাথমিক ধারণা অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ৯ লক্ষাধিক টাকা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।