মূল লেখায় যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে এইমাত্রঅন্যান্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন এইমাত্রঅন্যান্য এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর এইমাত্রঅন্যান্য সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর ঈশ্বরগঞ্জে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, গুঁড়িয়ে দেওয়া হলো ১৭ দোকান এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, গুঁড়িয়ে দেওয়া হলো ১৭ দোকান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন ও নবীনবরণ-বিদায় অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন ও নবীনবরণ-বিদায় অনুষ্ঠিত
অন্যান্য

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

প্রতিবেদক:
বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাড়ির নিচতলার ভেতরের অংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে কয়েকজন ব্যক্তি এসে বাড়ির ভাড়াটিয়াদের বাইরে বের করে দেন। এরপর তারা তিনতলা বাড়িটিতে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেন। এ সময় তাদের বলতে শোনা যায়, ‘জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর বাড়ি বরিশালের মাটিতে থাকবে না।’

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, আগুনে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।

সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, এ অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।