মূল লেখায় যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে এইমাত্রঅন্যান্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন এইমাত্রঅন্যান্য এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর এইমাত্রঅন্যান্য সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর ঈশ্বরগঞ্জে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, গুঁড়িয়ে দেওয়া হলো ১৭ দোকান এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, গুঁড়িয়ে দেওয়া হলো ১৭ দোকান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন ও নবীনবরণ-বিদায় অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন ও নবীনবরণ-বিদায় অনুষ্ঠিত
অন্যান্য

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর

প্রতিবেদক:
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর

পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া পৌর এলাকার বৃশালিখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল নিয়ে তাঁরা বেড়া থানা ঘেরাও করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানায় ভাঙচুরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির ভেতরে ও পাশে থাকা একাধিক খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।

এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, তাঁরা তখন অন্য এলাকায় মারামারির ঘটনায় ব্যস্ত ছিলেন। থানা ঘেরাওয়ের কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।