মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  এইমাত্রঅন্যান্য ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ এইমাত্রঅন্যান্য হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ এইমাত্রঅন্যান্য ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স এইমাত্রঅন্যান্য এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এইমাত্রঅন্যান্য টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন এইমাত্রঅন্যান্য আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন
বাংলাদেশ

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান

ইসরায়েল ও তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশের সরকার, জনগণ এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে যে সহানুভূতিপূর্ণ বক্তব্য, শান্তিপূর্ণ সমাবেশ ও বিবৃতি এসেছে, তা মানবিক সচেতনতা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।

দূতাবাস আরও জানায়, “ইরানি জনগণের এই প্রতিরোধ জাতীয় ইচ্ছাশক্তির প্রতিফলন। এটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি শক্ত প্রতিজ্ঞার প্রকাশ। একইসঙ্গে এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।”

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারই নয়, বরং একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। এ প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ ও সরকারের অবস্থান অত্যন্ত মূল্যবান ও তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা আবারও জোর দিয়ে বলছি, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবিলায় জাতিসমূহের মধ্যে পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের এই সমর্থনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

এই কৃতজ্ঞতাপূর্ণ বক্তব্য বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।