মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
শিরোনাম
দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ এইমাত্রঅন্যান্য দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় এইমাত্রঅন্যান্য ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় সিএমপি পুলিশের ভ্যান চুরির ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত এইমাত্রঅন্যান্য সিএমপি পুলিশের ভ্যান চুরির ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও এইমাত্রঅন্যান্য কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও ফজলুর রহমানকে ‘মুখে লাগাম দিতে’ বললেন স্বেচ্ছাসেবক দলের নেতা এইমাত্রঅন্যান্য ফজলুর রহমানকে ‘মুখে লাগাম দিতে’ বললেন স্বেচ্ছাসেবক দলের নেতা টানা ৯ দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য টানা ৯ দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন আর নেই এইমাত্রঅন্যান্য পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন আর নেই আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক এইমাত্রঅন্যান্য আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক
অন্যান্য

কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও

প্রতিবেদক:
কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় আহত তানিয়া সুলতানা মারা গেছেন। তিনি ঘটনায় নিহত সাজ্জাদ হোসেন রুবেলের স্ত্রী। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। তানিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো।

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত, তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।

দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে রেলক্রসিং পার হওয়ার সময় তাঁদের বহনকারী অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়।

এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী তানিয়া সুলতানাসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত তানিয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছিল। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তিনিও মারা গেলেন।

একই পরিবারের পাঁচ সদস্যের এমন মৃত্যুতে স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে