মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন
শিরোনাম
দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ এইমাত্রঅন্যান্য দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় এইমাত্রঅন্যান্য ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় সিএমপি পুলিশের ভ্যান চুরির ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত এইমাত্রঅন্যান্য সিএমপি পুলিশের ভ্যান চুরির ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও এইমাত্রঅন্যান্য কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও ফজলুর রহমানকে ‘মুখে লাগাম দিতে’ বললেন স্বেচ্ছাসেবক দলের নেতা এইমাত্রঅন্যান্য ফজলুর রহমানকে ‘মুখে লাগাম দিতে’ বললেন স্বেচ্ছাসেবক দলের নেতা টানা ৯ দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য টানা ৯ দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন আর নেই এইমাত্রঅন্যান্য পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন আর নেই আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক এইমাত্রঅন্যান্য আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক
অন্যান্য

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিবেদক:
আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এ সময় দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ চারটি ফেরি আটকে পড়ে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। এতে ভোগান্তিতে পড়েন জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী,পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।