মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  এইমাত্রঅন্যান্য ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ এইমাত্রঅন্যান্য হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ এইমাত্রঅন্যান্য ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স এইমাত্রঅন্যান্য এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এইমাত্রঅন্যান্য টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন এইমাত্রঅন্যান্য আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন
বাংলাদেশ

আসিফ মাহমুদের অস্ত্রের বিষয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আসিফ মাহমুদের অস্ত্রের বিষয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘অনেকে বলছেন তিনি (উপদেষ্টা আসিফ মাহমুদ) একে ৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে ৪৭ নয়, এটা তারই একটি হাতিয়ার, তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল।’

সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন।

‘এটা জাস্ট একটা ভুল’ এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি (আসিফ মাহমুদ) যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।

বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি। তিনি এ অস্ত্র কীভাবে পেলেন, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

শাহজালাল বিমানবন্দরে দুই দফা স্ক্যানিং করার পরও এটা ধরা পড়েনি। তৃতীয় দফায় এটি ধরা পড়েছে। এ ক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সাংবাদিকরা এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ধরেন আমার ভাই একজন নেতা। উনি যখন ঢোকে, তখন অন্যদের থেকে একটু বেশি প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারও ক্ষেত্রে না হয়। সবার ক্ষেত্রে যেন আইন সমান হয়, এ জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, আজ আইনশৃঙ্খলার ওপর বিশেষ সভা হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বিভিন্ন পার্টি ও সামাজিক সংগঠনের নানা অনুষ্ঠান থাকবে। এসব অনুষ্ঠান কীভাবে নির্বিঘ্ন হতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

অনুষ্ঠানগুলো পুরো বাংলাদেশে হবে। এসব অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হুমকি এখনো নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।