মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার এইমাত্রঅন্যান্য শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় এইমাত্রঅন্যান্য সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি এইমাত্রঅন্যান্য ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল এইমাত্রঅন্যান্য চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
অন্যান্য

সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায়

প্রতিবেদক:
সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায়

গোপালগঞ্জ কোন বিচ্ছিন্ন জেলা নয়, সেখানকার সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে”বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।

সোমবার সকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় দেশ জুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইন্ডিয়া নতুন ফাঁদ পেতেছে। গোপালগঞ্জের সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন করে হিন্দু সম্প্রদায় ভালো নেই,তা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। নরেন্দ্র মোদিকে বলতে চাই,তারেক রহমান এ দেশের নির্বাচিত সরকার। তিনি দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিজের কাঁধে তুলে নিয়েছেন। সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ নেই,আমরা চাই শান্তি আমরা চাই ঐক্য।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব মাহাবুব আলম মামুন, থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল রানা, থানা যুবদলের যুগ্ন আহবায়ক আবু জাহিদ মামুন, ঢাকা জেলা দক্ষিন ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।