মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকার অভিযোগের সেই ওসি প্রত্যাহার এইমাত্রঅন্যান্য মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকার অভিযোগের সেই ওসি প্রত্যাহার ২০২৮ কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল এইমাত্রঅন্যান্য ২০২৮ কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল ৩৪ বছর পর ‘হোম অ্যালোন’-এ ফিরছেন সেই কেভিন এইমাত্রঅন্যান্য ৩৪ বছর পর ‘হোম অ্যালোন’-এ ফিরছেন সেই কেভিন কিশোরগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভোট ১০ জানুয়ারি এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভোট ১০ জানুয়ারি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক এইমাত্রঅন্যান্য ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক
অন্যান্য

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক:
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর আওতায় বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে নতুন শুল্কের মুখে পড়বে। তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপানসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদার।

নতুন শুল্কের মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তবে ট্রাম্পের সম্মত হওয়া শুল্কসীমার কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কম হতে পারে।

মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগে ঘোষণা করা ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর গত মার্চে হোয়াইট হাউস বিভিন্ন দেশের বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত শুরু করে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন অনুযায়ী, ‘সেকশন ৩০১’ ধারার আওতায় এসব তদন্ত পরিচালিত হয়। এতে বিদেশি সরকারগুলোর নীতি ও কর্মকাণ্ড মার্কিন ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থে অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা হয়।

তদন্তের আওতায় আসা ১৪টি দেশ ও অঞ্চল হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে একাধিকবার বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং তা কার্যকরও করেছেন। তার দাবি, এ নীতির ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে ভোক্তাদের পণ্য কেনার খরচ বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: বিবিসি।