মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকার অভিযোগের সেই ওসি প্রত্যাহার এইমাত্রঅন্যান্য মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকার অভিযোগের সেই ওসি প্রত্যাহার ২০২৮ কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল এইমাত্রঅন্যান্য ২০২৮ কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল ৩৪ বছর পর ‘হোম অ্যালোন’-এ ফিরছেন সেই কেভিন এইমাত্রঅন্যান্য ৩৪ বছর পর ‘হোম অ্যালোন’-এ ফিরছেন সেই কেভিন কিশোরগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভোট ১০ জানুয়ারি এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভোট ১০ জানুয়ারি বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক এইমাত্রঅন্যান্য ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক
অন্যান্য

কিশোরগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভোট ১০ জানুয়ারি

প্রতিবেদক:
কিশোরগঞ্জ-৩ আসন উপনির্বাচনে ভোট ১০ জানুয়ারি

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে কমিশন। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে ১০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকার ভিত্তিতেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।