মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী এইমাত্রঅন্যান্য দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী এইমাত্রঅন্যান্য যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত এইমাত্রঅন্যান্য চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ এইমাত্রঅন্যান্য সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ এইমাত্রঅন্যান্য যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
অন্যান্য

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

প্রতিবেদক:
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের আওতায় আট বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

নথিপত্র অনুযায়ী, আটজনের প্রত্যাবাসন প্রক্রিয়া দুটি পৃথক শিডিউলে সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাতজনের অনুকূলে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (কনস্যুলার) গত ৯ নভেম্বর ট্রাভেল পারমিট ইস্যু করেন। পরে এফআরআরও কলকাতা গত ১৬ নভেম্বর তাদের প্রত্যাবাসনের আদেশ জারি করে। অন্যদিকে, সাতক্ষীরার জাহাঙ্গীর বিশ্বাসের অনুকূলে ভারতের চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ২৮ আগস্ট ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরে তিরুচিরাপল্লী আরবান এলাকার এফআরও দপ্তর গত ২৩ নভেম্বর তার অনুকূলে এক্সিট পারমিট দেয়।

দেশে ফেরা আটজন হলেন—ফরিদপুরের এস এম রাসেল, চট্টগ্রামের রতন দাস, কুমিল্লার হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া, নড়াইলের আপন বিশ্বাস, যশোরের আবির সরদার, বরগুনার সামিম খান ওরফে কায়ুম, পঞ্চগড়ের তমিজ উদ্দিন এবং সাতক্ষীরার জাহাঙ্গীর বিশ্বাস।

হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন কর্মকর্তা, বিএসএফের কোম্পানি কমান্ডার, স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি এবং তামিলনাড়ু পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার তাদের গ্রহণ করেন।

বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান জানান, আনুষ্ঠানিকতা শেষে আট বাংলাদেশি নাগরিককে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, থানার আইনানুগ প্রক্রিয়া শেষে ফেরত আসা নাগরিকদের নিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি এনজিও সংস্থার প্রতিনিধিরা তাদের গ্রহণ করেছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, স্বদেশে প্রত্যাবর্তন করা এই নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দুই দেশের এনজিও সংস্থার যোগাযোগের মাধ্যমে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরেছেন। জাস্টিস অ্যান্ড কেয়ারের সার্বিক সহযোগিতায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।