মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী এইমাত্রঅন্যান্য দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী এইমাত্রঅন্যান্য যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত এইমাত্রঅন্যান্য চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ এইমাত্রঅন্যান্য সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ এইমাত্রঅন্যান্য যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
অন্যান্য

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক:
যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় আসমা খাতুন (২২) নামে এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার (২৯ নভেম্বর) ভোরে যশোর-খুলনা মহাসড়কের উপজেলার গোপালপুর গেট এলাকায়।

আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে যশোর জেনারেল হাসপাতালের মর্গে ভিড় করেন সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা। নিহত আসমা খাতুন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের ভাই মঈন হোসেন জানান, রোববার ভোর ৬টার দিকে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেলে করে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসমা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাকে ভর্তি করেন। তবে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী জানান, মাথায় আঘাতের কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।