মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী এইমাত্রঅন্যান্য দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনকালে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির পাঁচ দফা অভিযান, মানব পাচারকারীসহ আটক ৫ যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী এইমাত্রঅন্যান্য যুবককে উল্টো ঝুলিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত এইমাত্রঅন্যান্য চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ এইমাত্রঅন্যান্য সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ এইমাত্রঅন্যান্য যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
অন্যান্য

দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী

প্রতিবেদক:
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী

দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কর্মকাণ্ডকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করে না।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রল নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে। তাদের নিষ্ক্রিয়তা নিয়ে এখন সবার মনে প্রশ্ন উঠেছে।

রিজভী আরও সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।