মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
খেলা

পিএসজির কাছে এক হালি গোল হজমের পর নতুন সাইনিংয়ের খোঁজে রিয়াল

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পিএসজির কাছে এক হালি গোল হজমের পর নতুন সাইনিংয়ের খোঁজে রিয়াল

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-০ গোলে লজ্জাজনক পরাজয়ের পর নতুন মৌসুমের জন্য দলে আরও খেলোয়াড় যোগ করার ইঙ্গিত দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো।

ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘ক্লাব বিশ্বকাপ চলাকালীন বিষয়টি নিয়ে আলোচনা করিনি, তবে এখন থেকে আমরা দলে নতুন সংযোজনের বিষয়ে উন্মুক্ত। আমরা সবসময় উন্নতির খোঁজে থাকি এবং এখনো অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে।’

এই হারের মধ্য দিয়েই শেষ হয়েছে ক্লাবটির কিংবদন্তি লুকা মদরিচের জাদুকরী রিয়াল অধ্যায়। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন এই ক্রোয়াট মিডফিল্ডার।

২০১২ সালে টটেনহাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেওয়া মদরিচ ৫৯৭টি ম্যাচে অংশ নিয়ে জিতেছেন ২৮টি ট্রফি, যার মধ্যে রয়েছে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা শিগগির যোগ দিচ্ছেন ইতালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলানে।

প্রাক্তন সতীর্থ ও বর্তমান কোচ আলোনসো বলেন, ‘এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত বিদায় নয়, অনেক তিক্ত। তবে আজকের এই ম্যাচের জন্য নয়, লুকাকে মনে রাখা হবে তার অতীতের অসাধারণ সব পারফরম্যান্সের জন্য। সে রিয়ালের এবং বিশ্ব ফুটবলের এক প্রকৃত কিংবদন্তি।’

 

রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া বলেন, ‘মদরিচ সবসময়ই করতালিতে বিদায় নেয়, শুধু মাদ্রিদ সমর্থকরাই নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরাই তাকে ভালোবাসে। সে দুর্দান্ত একজন খেলোয়াড়, দারুণ এক সতীর্থ এবং আমরা সবাই তাকে মিস করব।’

পিএসজির কাছে এই বিশাল হারের পর সমর্থকদের হতাশা কাটিয়ে উঠতে মরিয়া রিয়াল মাদ্রিদ। তাই নতুন মৌসুমে সাফল্যের রাস্তায় ফিরতে দলে নতুন মুখ আনতেই চাইছেন আলোনসো। এখন দেখার বিষয়, শীর্ষ মানের কোন তারকাদের সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যায় আসন্ন মৌসুমে।