মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধিদল

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধিদল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে, এ প্রতিনিধিদলে হুবেই প্রদেশের উহান থার্ড হাসপাতালের দুজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন নার্স রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম।

চীনের এ মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জানা গেছে, প্রতিনিধিদল শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। প্রয়োজনে তারা চীনে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন।

দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এরই মধ্যে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) করেছেন। বাংলাদেশ সরকারের অনুরোধে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে বুধবার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।

সোমবার (২১ জুলাই) ঢাকার মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুলের কাছে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন দগ্ধ হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।