মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৬:২০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়নি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়নি

আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা থাকবে- এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মাউশি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া বিষয়টি তাদের নজরে এসেছে। তবে কোন সূত্র বা ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে, তা তাদের জানা নেই। তারা স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।

সোমবার (২৮ জুলাই) এ বিষয়ে মাউশির উপ-পরিচালক ইউনুছ ফারুকী বলেন, আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো আলোচনা হয়নি। কারা এবং কী কারণে এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারব না। তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি। শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা মিথ্যা ও ভিত্তিহীন।