মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
খেলা

জিম্বাবুয়েকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
জিম্বাবুয়েকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশেষ জাওয়াদ আবরার এদিন রীতিমতো ঝড় তোলেন। তবে শক্ত ভিতে দাঁড়িয়েও সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে বড় সংগ্রহ গড়া হয়নি টাইগারদের।

হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জাওয়াদ।

বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাওয়াদ ও রিফাত বেগ। দুই প্রান্ত থেকেই রোডেশিয়ান বোলারদের ওপর আক্রমণ করে বাংলাদেশ। রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলো না স্বাগতিক বোলাররা।

উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ৩৫ বলে ৩১ রান করেছেন এই ওপেনার। তবে আরেক ওপেনার জাওয়াদ সেঞ্চুরির পথে হাঁটছিলেন। মাত্র ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে।

তিনে নেমে ভালোই শুরু করেছিলেন আজিজুল হাকিম তামিম। তবে ফিরেছেন ৩৪ রান করে। তামিম ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৭৫ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১৮০ ছুঁয়েছে ৬ উইকেটে।

শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন। তাতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেছেন আবদুল্লাহ।