মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি, স্বাগত জানাল বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি, স্বাগত জানাল বাংলাদেশ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলা‌দেশ। চার দিনের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার পর এ যুদ্ধবিরতির ঘোষণা আসে।

আজ মঙ্গলবার থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, কো‌নো শর্ত ছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে রা‌জি হওয়ায় বাংলা‌দেশ স্বাগত জানায়।

 
সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার মধ্যস্থতার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার প্রশংসা করেছে বাংলাদেশ। 

 

এ যুদ্ধ‌বির‌তি‌তে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার অন্য যেসব বন্ধুদের ভূমিকা র‌য়ে‌ছে, তা‌দেরও প্রশংসা কর‌ছে বাংলা‌দেশ।

থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই সংলাপ এবং কূটনীতির মাধ্যমে অসামান্য সীমান্ত নির্ধারণের নিষ্পত্তি অব্যাহত রাখবে এবং সীমান্তে উভয় পক্ষের জীবন ও জীবিকা নির্বাহের জন্য আক্রান্ত সীমান্ত অঞ্চলগুলোতে শান্ত ও স্থিতিশীলতা বজায় রেখে প্রাথমিক পুনরুদ্ধারের কাজ করবে বলে আশাবাদী বাংলাদেশ।

শত বছরের বেশি পুরনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত।

 
সংঘাত চলাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন।