মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়?

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারীদের এ টুর্নামেন্টের ২১তম আসর। যেখানে বাংলাদেশসহ অংশ নেবে এশিয়ার শীর্ষ ১২টি দল। 

মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির টাউন হলে আসন্ন আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এএফসি নারী এশিয়ান কাপের ড্র। ড্রতে ‘বি’ গ্রুপের তিন নম্বর দল হওয়ায় বাংলাদেশের মেয়েদের সিডনি ও পার্থ দুই শহরে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলতে হবে। 

 

এশিয়ান কাপে গ্রুপ পর্বে বেশ কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছে বাংলাদেশের মেয়েরা। এই গ্রুপে লাল সবুজদের প্রতিপক্ষ এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এ দুই দল ছাড়াও বাংলাদেশের গ্রুপে আরও আছে উজবেকিস্তান। 

নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের। ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই মাঠে ৬ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। 

গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ৯ মার্চ, পার্থের র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে এ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। ফিকশ্চারে ভেন্যু ও তারিখ থাকলেও ম্যাচের সময় এখনও দেয়নি এএফসি ও আয়োজক দেশ অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার মাটিতে এ টুর্নামেন্ট আয়োজিত হবে ১ থেকে ২১ মার্চ পর্যন্ত। গ্রুপ পর্বে চার দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দুই দলও কোয়ার্টারে খেলবে। 

বাংলাদেশের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী হওয়ায় মূলত উজবেকিস্তানকে হারাতেই হবে। তাদের হারাতে পারলে ‘এ’ এবং ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা অন্য দুই দলের চেয়ে গোল ব্যবধান বা পয়েন্টে এগিয়ে থাকলে বাংলাদেশ কোয়ার্টারে খেলার সুযোগ পাবে। 

কোয়ার্টার ফাইনালে উঠলে বাংলাদেশের ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ। কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল সেমিফাইনাল খেলার পাশাপাশি সরাসরি ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাবে। বিজিত চার দলের মধ্যে দু’টি প্লে ইন ম্যাচ হবে। ওই প্লে ইন ম্যাচে জয়ী দুই দলও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 

ওই ম্যাচের পরাজিত দুই দল আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে বাছাই খেলতে হবে বিশ্বকাপে উঠার লক্ষ্যে। বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলার সম্ভাবনা থাকবে কোয়ার্টার ফাইনালে উঠলে। 

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপপর্বের সূচি :

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৩ মার্চ, ২০২৬ চীন সিডনি
৬ মার্চ, ২০২৬ উত্তর কোরিয়া সিডনি
৯ মার্চ, ২০২৬ উজবেকিস্তান পার্থ