মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার

দীর্ঘদিন ধরে চলমান তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় গ্রুপের ২ জন করে প্রতিনিধি রাখা হবে।’

বুধবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আ ফ ম খালিদ হোসেন জানান, আসন্ন বিশ্ব ইজতেমা থেকে শুরু করে ২ গ্রুপের সম্পর্ক যেন শান্তিপূর্ণভাবে চলমান থাকে সে বিষয়ে উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের যে কোনো সমস্যার সমাধানে কমিটি কাজ করবে। অচিরেই কমিটি গঠন করা হবে।

এদিকে মাওলানা সাদ ও জুবায়ের গ্রুপের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাদপন্থিরা অভিযোগ করেন, তাদের কাকরাইল মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তারা জানান, মসজিদ আল্লাহর ঘর। তারা মসজিদে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান।