মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএসের নেতৃত্বে গালিব-রাকিব এইমাত্রশিক্ষা ইবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএসের নেতৃত্বে গালিব-রাকিব দুর্নীতির বরপুত্র ডিএফও মোস্তাফিজ! এইমাত্রঅন্যান্য দুর্নীতির বরপুত্র ডিএফও মোস্তাফিজ! নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতে সুস্থ হলেন পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ এইমাত্রঅন্যান্য নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতে সুস্থ হলেন পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: সাঈদ আল নোমান এমপি এইমাত্রঅন্যান্য মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: সাঈদ আল নোমান এমপি ‘৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া যায়নি’ এইমাত্রঅন্যান্য ‘৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া যায়নি’ চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পদত্যাগ করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এইমাত্রঅন্যান্য পদত্যাগ করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
বাংলাদেশ

গুলশানে চাঁদাবাজি রিয়াদের বাড্ডার বাসা থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গুলশানে চাঁদাবাজি রিয়াদের বাড্ডার বাসা থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরও একটি মেস বাসার সন্ধান পেয়েছে পুলিশ। সেই বাসায় অভিযান চালিয়ে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা-পুলিশ। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে রাজধানীর বাড্ডা এলাকার একটি মেস বাসায় অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, রিয়াদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় আজ ভোরে আমাদের থানা-পুলিশ অভিযান চালায়। ওই বাসার একটি রুমে একাই থাকতেন রিয়াদ। তার থাকার রুমের একটি ছোট ওয়ার্ডরোবে রাখা ছিল টাকাগুলো।

হাফিজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, যে বাসাটিতে অভিযান চালানো হয় সেটি চার রুমের একটি সাধারণ ফ্ল্যাট। বাকি তিন রুমে চার-পাঁচজন করে ছাত্ররা একসঙ্গে থাকেন। আর একটি রুমে রিয়াদ একাই থাকতেন।

গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন রিয়াদসহ পাঁচজন। গতকাল অভিযুক্ত রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করে পুলিশ। এর পরই রিয়াদ ও তার সহযোগীদের বিষয়ে চাঁদাবাজির চমকপ্রদ সব তথ্য উদ্ঘাটন করতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।