মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিন যানের এই সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৪ জন এবং অটোরিকশা চালকের মৃত্যু হয়। 

ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।