মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম

লাল বলের ক্রিকেট এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে। বোলারদের ওপর ছড়ি ঘুরাচ্ছেন ব্যাটসম্যানরা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও আধিপত্য ধরে রেখেছেন ব্যাটাররা। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনন্য রেকর্ড হয়েছে দুই দলের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। 

রেকর্ডবুকে প্রথমবার জায়গা পেল এমন এক কীর্তি, যা কখনো ঘটেনি টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে—একই সিরিজে দুই দলের মিলিয়ে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল। 

তালিকায় ভারতের পাঁচজন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। স্বাগতিক ইংলিশদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

১৮৭৭ সালে মাঠে গড়িয়েছিল প্রথম টেস্ট ম্যাচ। ১৮৮৪ সালে প্রথমবার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসেবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০-র বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০-র ওপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০-র ওপর রান করেছিলেন।

এই সিরিজে রানের তালিকায় সবার ওপরে আছেন শুভমান গিল। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন ভারতীয় অধিনায়ক। চারটি শতরান রয়েছে তার। দ্বিতীয় অবস্থানে আছেন জো রুট। তার রান ৫৩৭। কেএল রাহুল করেছেন ৫৩২ রান। চারে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। পাঁচে ঋষভ পান্ত। তিনি ৪৭৯ করেছেন। এ ছাড়া চারশোর বেশি রান রয়েছে ডাকেট, ব্রুক, স্মিথ এবং যশস্বী জয়সওয়ালের।