মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

চট্টগ্রামের নালা যেন মৃত্যু ফাঁদ, এবার স্ল্যাব উল্টে পড়ে আহত নারী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চট্টগ্রামের নালা যেন মৃত্যু ফাঁদ, এবার স্ল্যাব উল্টে পড়ে আহত নারী

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমদ। চার বছর পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এবার মুরাদপুরে স্ল্যাব উল্টে নালায় পড়ে এক নারী আহত হয়েছেন। একের পর এক এমন ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে।

সোমবার (৪ আগস্ট) মুরাদপুরের ডাচ বাংলা ব্যাংকের সামনে নালায় এই ঘটনা ঘটে। আহত নারি নগরীর আতুরার ডিপো এলাকার বাসিন্দা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা পৌনে দুুইটার সময় ওই নারী মুরাদপুর মোড়ের ডাচ বাংলা ব্যাংকের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় ফুটপাতের ওপর থাকা স্ল্যাবসহ পড়ে যান নালায়। এতে তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ খান ঢাকা পোস্টকে বলেন, মুরাদপুরের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই নারী স্ল্যাব উল্টে নালায় পড়ে যান। ভাগ্য ভালো যে ওই সময় নালায় বেশি পানি ছিল না। তাই বড় ধরনের বিপদ হয়নি। আমরা তাকে বাসায় পৌঁছে দিয়েছি।

৯ জুলাই চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশু নিহত হন। এর আগে ১৮ এপ্রিল চকবাজার এলাকায় নালায় পড়ে ছয় মাস বয়সি সেহরিশের মৃত্যু হয়। 

গত ছয় বছরে নগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও চলতি বছর ১ জন। আহত হয়েছেন অন্তত দুইশত মানুষ।