মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের পাশ দিয়ে উপজেলা মডেল মসজিদ, বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও বিএম কলেজ যাওয়ার একমাত্র সড়কের বর্তমান অবস্থা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি বড় বড় গর্তে ভরে গেছে, বৃষ্টির পানি জমে কাদামাটি হয়ে তৈরি হয়েছে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। সড়কের এসব গর্তে ও পানি জমে থাকা জায়গাগুলোতে ধান গাছ রোপণ করেছেন এলাকাবাসী।

রোববার (১০ আগস্ট) স্থানীয় বাসিন্দারা এ অভিনব পদ্ধতিতে সড়কের এ সমস্যার প্রতিবাদ জানান।

তাদের উদ্দেশ্য— স্থানীয় সরকার প্রশাসন, সড়ক বিভাগ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করা।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, প্রতিদিন এ পথে হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু সড়কের অবস্থা এতটাই খারাপ যে স্কুলের শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই কষ্ট পাচ্ছে। দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।

 

আরেক বাসিন্দা শারমিন আক্তার বলেন, আমরা বহুবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছি কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতীকী প্রতিবাদ করেছি।

বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, শিশুরা স্কুলে আসতে কাদায় পড়ে যায়, বৃষ্টির দিনে তো আরও ভোগান্তি বেড়ে যায়।

স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার হলে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এলাকার ব্যবসা-বাণিজ্যও উন্নত হবে। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য জেলা প্রশাসক, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন কালবেলাকে বলেন, শহরের অনেকগুলো সড়কের কাজ শুরু হয়েছে। এখনো অনেকগুলো রাস্তার কাজ বাকি রয়েছে, যেগুলোর কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা দ্রুত সময় সব রাস্তার কাজগুলো করার চেষ্টা করছি।