মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
খেলা

বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন চিটাগং মালিক

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন চিটাগং মালিক

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিল চিটাগং কিংস। কিছুদিন আগে কিংসের বিরুদ্ধে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও এই সমস্যা সমাধানে বেশ কয়েকবার চেষ্টা করেও বিসিবির সঙ্গে আলোচনায় বসতে পারেননি বলে অভিযোগ সামিরের। 

আজ (সোমবার) বিসিবি যোগাযোগ করেছে, দ্রুতই আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। গণমাধ্যমকে সামির কাদের বলেন, ‘আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকদের সঙ্গে। উনারা আমাকে নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে।’ 

আলোচনায় বসতে চাওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সামির বলেন, ‘এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছেই যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে ডাকছে আলোচনায় বসার জন্য।’

বিসিবি কী সত্যিই ৪৬ কোটি টাকা পাবে? এমন প্রশ্নে সামির বলেন, ‘মজার বিষয় হলো এই ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না ওনাদের (বিসিবি) কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকা। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তোবা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই। আমার কাছেও নেই।’

চিটাগং কিংসের এই মালিক আরও বলেন, ‘আমি একবার নয়, বহুবার জানিয়েছি। বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি… আমি কেন বলছি তা হলো—যখন আমি জানিয়েছি, তখন দুর্ভাগ্যজনকভাবে তাদের জন্য, আর দুর্ভাগ্যজনকভাবে আমার জন্যও, বিষয়টি তাদের জানা ছিল না। তারা বিষয়টি জানতই না। তো এখন অজান্তেই আমাকে ৪৬ কোটি টাকার একটি নোটিশ দিয়ে দিয়েছে।’