মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

রাত ৩টায় জেনেভা ক্যাম্পে অভিযান বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পালায় সোহেল, কোটি টাকা-ককটেল-১১ কেজি গাঁজা উদ্ধার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রাত ৩টায় জেনেভা ক্যাম্পে অভিযান বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পালায় সোহেল, কোটি টাকা-ককটেল-১১ কেজি গাঁজা উদ্ধার

মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, বিপুল মাদকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, পূর্বের গোয়েন্দা তথ্যে জানা যায়, বুনিয়া সোহেল ওই রাতে জেনেভা ক্যাম্পে আসবে। গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথবাহিনী অভিযান চালায়। তবে বাহিনী পৌঁছানো মাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা অন্ধকারে পালিয়ে যায়। সংকীর্ণ গলি ও লাগোয়া ভবনের কারণে সোহেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। এ বছরের শুরুতে গ্রেপ্তার হলেও ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পায় সে। মুক্তির পর পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করে।

প্রসঙ্গত, দুই দিন আগে জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলের ১৩ সহযোগীকে গ্রেপ্তার করা হলেও সোহেল পালিয়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, বুনিয়া সোহেল ও তার সহযোগীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে উদ্ধারকৃত সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।