মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

খেলোয়াড় পরিবর্তনে বিরল দৃশ্য, একসঙ্গে বদলি হলেন চার ‘রায়ান’!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
খেলোয়াড় পরিবর্তনে বিরল দৃশ্য, একসঙ্গে বদলি হলেন চার ‘রায়ান’!

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগেই মাঠে গড়িয়েছে ইংল্যান্ড ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের লড়াই। সেখানে গত শনিবার ঘটেছে ভিন্নরকম এক ঘটনা। সাউদাম্পটন ও রেক্সহামের মধ্যকার ম্যাচে খেলোয়াড় পরিবর্তনের সময় দেখা যায় বিরল এক দৃশ্য। দুই দল মিলিয়ে একসঙ্গে খেলোয়াড় পরিবর্তনের সময় দেখা যায় চারজনের নামই রায়ান!

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে সাউদাম্পটন। অন্যদিকে লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়নশিপে উঠে এসেছে রেক্সহাম। দুই দলের মধ্যকার ম্যাচটির বয়স যখন ৭২ মিনিট, দুই দলই দুজন করে খেলোয়াড় বদলি করার সিদ্ধান্ত নেয়। একসঙ্গে এত খেলোয়াড় বদল করাটা নতুন কিছু নয়। তবে সাউদাম্পটন ও রেক্সহাম যাদের অদলবদল করল, তাদের নামগুলোই সেই সময়কে একটু আলাদা করেছে।

অদলবদল হওয়া আট খেলোয়াড়ের চারজনের নামের প্রথম অংশই ছিল ‘রায়ান’! চতুর্থ রেফারির কাছের সাইডলাইন যেন তখন পুরোপুরিই রায়ানময়। সবার আগে আসে রায়ান ম্যানিংয়ের নাম। সাউদাম্পটনের এই ডিফেন্ডার মিডফিল্ডার ওয়েলিংটনের জায়গায় মাঠে নামেন। এ সময় করা সাউদাম্পটনের দ্বিতীয় বদলিতে রায়ান নামের কারও নাম আসেনি। 

দলটির দ্বিতীয় বদলিতে মিডফিল্ডার ফ্লিন ডাউনসের বদলে নামেন স্ট্রাইকার ক্যামেরন আর্চার। এর পরপরই তৃতীয় বদল করে রেক্সহাম। স্ট্রাইকার জশ উইন্ডাসকে উঠিয়ে আরেক স্ট্রাইকার রায়ান হার্ডিকে নামায় তারা। সর্বশেষ অদলবদলের দুই খেলোয়াড়ের নামই ছিল রায়ান। আর এই দুজনই রেক্সহামের মিডফিল্ডার। রায়ান বারনেটের বদলে নামেন রায়ান লংম্যান।

রায়ানদের নামের কারণে ভিন্নভাবে আলোচনায় উঠে আসা ম্যাচটি ২-১ গোলে জিতেছে সাউদাম্পন।