মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

ধানমন্ডি ৩২-এ গত রাতে যা ঘটল চারজন আটক

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ধানমন্ডি ৩২-এ গত রাতে যা ঘটল চারজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ভিডিওকলে কাউকে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি দেখাচ্ছিলেন। অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ তিনজনকে উদ্ধার করে। পরে আরও একজনকে আটক করা হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন, ছেড়ে দেওয়া হবে; আর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নেয় ছাত্র-জনতা।

উপস্থিত ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তবে আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সে জন্য ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি পাওয়া গেছে।