মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

সহজ জয়ের পরও যে কারণে খুশি নন ফ্লিক

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সহজ জয়ের পরও যে কারণে খুশি নন ফ্লিক

লা লিগার নতুন মৌসুম দাপটের সাথেই শুরু করল বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কার মাঠে ৩-০ গোলের জয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে কাতালানরা। তবে কোচ হান্সি ফ্লিক ম্যাচের ফলাফলে সন্তুষ্ট হলেও দলের খেলার মানে খুশি নন।

ম্যাচের সপ্তম মিনিটেই লামিন ইয়ামালের ক্রসে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপরই আসে বিতর্কিত মুহূর্ত। ২৩ মিনিটে মায়োর্কার ডিফেন্ডার আন্তোনিও রাইয়ো মাথায় বল লেগে পড়ে গেলে অনেকে ধরে নিয়েছিলেন খেলা থেমে গেছে। কিন্তু রেফারি বাঁশি না বাজানোয় খেলা চলতে থাকে এবং সেই ফাঁকেই গোল করে বসেন ফেরান তোরেস। ফলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।

প্রথমার্ধের মাঝপথেই মায়োর্কা আরও বিপদে পড়ে। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন—মোরলানেস দ্বিতীয় হলুদ কার্ডে বিদায় নেন আর ভেদাত মুরিকির বুট বার্সার গোলকিপার জোয়ান গার্সিয়ার মাথায় লাগায় সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে পুরো দ্বিতীয়ার্ধ মায়োর্কাকে খেলতে হয় নয় জন নিয়ে।

এমন পরিস্থিতিতেও বার্সা জয়ের ব্যবধান বড় করতে পারেনি। ম্যাচের ৯৪ মিনিটে ইয়ামাল দূরপাল্লার দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন। নিজের অ্যাসিস্টের পর মৌসুমের প্রথম ম্যাচেই গোল পেয়ে শুরুটা রঙিন করে তুললেন এই কিশোর প্রতিভা।

তবুও খুশি নন হান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন— ‘৩ পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি ম্যাচটা একেবারেই পছন্দ করিনি। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ও প্রতিপক্ষ নয় জনে নেমে যাওয়ার পরও আমরা যেন অর্ধেক শক্তি নিয়ে খেলেছি। এমনভাবে খেলা আমার ভালো লাগেনি। দলকে বলেছি—আমাদের আরও দ্রুত খেলতে হবে, আরও গোল করতে হবে।’

ফ্লিক আরও যোগ করেন, ‘আমাদের কখনও শিথিল হওয়া উচিত নয়। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে। ৫০-৬০ শতাংশ দিয়ে নয়, ১০০ শতাংশ দিয়েই খেলতে হবে।’

তবে ইয়ামালকে নিয়ে ফ্লিক ছিলেন প্রশংসায় ভরপুর— ‘সে বিশেষ এক খেলোয়াড়। সবাই ওকে দেখছে, সবাই জানে সে কতটা প্রতিভাবান। সবচেয়ে বড় ব্যাপার হলো, সে সবসময় অনুপ্রাণিত থাকে এবং সামনে এগোতে চায়। এই ধারাবাহিকতাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’