মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
খেলা

পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ হকি দল

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ হকি দল

হকি এশিয়া কাপে এবার দেখা যাবে বাংলাদেশকে। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। আর সেই শূন্য জায়গাতেই আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, ‘আমরা আজ এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণপত্র পেয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে। প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

আসলে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন অনেক আগেই দেখছিল। কারণ, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছিল টানা কয়েক সপ্তাহ ধরে। সেই কারণেই ১৪ আগস্ট থেকেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। কোচ মশিউর রহমানের অধীনে অনুশীলন করছে অনূর্ধ্ব–২১ বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন ও সিনিয়র দলের ১৮ জন খেলোয়াড়।

১৯৮২ সাল থেকে শুরু হওয়া হকি এশিয়া কাপে প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ। তবে এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি খেলার সুযোগ মেলেনি। সোহানুর রহমান-পুষ্কর খিসাদের দল তৃতীয় স্থানে ছিল, আর সেখান থেকেই পাকিস্তানের অনুপস্থিতিতে খুলে গেল এশিয়া কাপে খেলার দরজা।

এবারের এশিয়া কাপ বসবে ভারতের রাজগিরে, ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এটি হবে টুর্নামেন্টের ১২তম আসর। এখন পর্যন্ত সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া—পাঁচবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দেশ: ভারত, বাংলাদেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান ও চাইনিজ তাইপে।

এই এশিয়া কাপ শুধু আঞ্চলিক প্রতিযোগিতা নয়, ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বও বটে। আগামী বছর বেলজিয়াম ও সুইজারল্যান্ডে হবে সেই বিশ্বকাপ। তাই এবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই মানে সরাসরি বিশ্বকাপের টিকিটও।

বাংলাদেশ আগে কখনো হকি এশিয়া কাপে সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি। তবে পাকিস্তানের পরিবর্তে সুযোগ পাওয়া যেন নতুন এক অনুপ্রেরণা হয়ে এসেছে। এবার কি ইতিহাস গড়তে পারবে লাল-সবুজের ছেলেরা? সমর্থকদের চোখ এখন রাজগিরের মাটিতে।