মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
খেলা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ?

১৮ বছর পর আবার আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। তবে প্রধান আয়োজক দেশ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা। তিন দেশের কোনটিতে কতগুলো করে ম্যাচ হবে সম্প্রতি সেটা জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

২০২৭ বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে। এর মধ্যে ৪৪টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। ভেন্যু আটটি। সেগুলো হল- জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন ও পার্ল। এই আট মাঠে মোট ৪৪টি ম্যাচ হলেও কোন মাঠে কতগুলো ম্যাচ হবে তা এখনও জানানো হয়নি। বিশ্বকাপের সূচি ঘোষণা হবে টুর্নামেন্টের কিছুদিন আগে। বিশ্বকাপের বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। তার আগে দেশটিতে ২০০৩ সালের ওয়ানডে ও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। ২০০৯ সালের পর আর কোনো আইসিসি টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় হয়নি। যদিও অ-১৯ বিশ্বকাপ হয়েছে তবে সেটি সিনিয়র পর্যায়ের না। ফলে বেশ দীর্ঘসময় পরই দেশটিতে ওয়ানডে বিশ্বকাপ হবে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় এক সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেন, “দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের বোর্ডের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা তৈরি হচ্ছি।”

২০২৩ সালে শেষ বার ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সেবার সেমিফাইনালে হেরেছিল। এখন পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২০২৭ সালে নিজেদের দেশে বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে তারা।