মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
খেলা

পাকিস্তানে বোলিংয়ের সুযোগ না পেয়ে গুলি বোলারের, মাঠেই মৃত্যু অধিনায়কের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পাকিস্তানে বোলিংয়ের সুযোগ না পেয়ে গুলি বোলারের, মাঠেই মৃত্যু অধিনায়কের

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটে ক্রিকেট ম্যাচে বল করার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ম্যাচ চলাকালীন গুলির ঘটনায় অধিনায়কসহ দুই ভাই নিহত হয়েছেন এবং তাদের চাচা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গুজরাট পুলিশ জানিয়েছে, এক সপ্তাহ আগে স্থানীয় একটি মাঠে চলছিল প্রীতি ক্রিকেট ম্যাচ। সেখানে এক খেলোয়াড় ওভার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ম্যাচের সময়ই গুলি চালান দলের অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই এবং চাচার ওপর।

গুলি লাগার পর ঘটনাস্থলেই মারা যান অধিনায়ক ফখর ইকবাল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তার ভাই ও চাচাকে। তবে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ (সোমবার) হাসপাতালে মারা যান ইকবালের ভাইও।

পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়।