মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী
খেলা

চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারাল বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারাল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল জয়ে ফিরেছে। গতকাল প্রথম ম্যাচে ১-৪ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-৩ গোলে চাইনিজ তাইপেকে হারিয়েছে। 

বি গ্রুপে দ্বিতীয় ম্যাচে আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম  ও রাকিবুল ইসলামের জোড়া গোল করেন। ভারতের বিহারের রাজগিরে আজ দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে ম্রিয়মাণ তাইপে। আশরাফুল- রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি।

ম্যাচের ৪ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে দলকে এগিয়ে নেন। ১০ ও ১৮  মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল করে লিড নেয়। ২৬ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। এটিও ফিল্ড গোল।

তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন।

৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়। আগামী পরশু দিন বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।