মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী
খেলা

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এবারের আসরে অংশ নিচ্ছে আট দল। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। প্রথম পর্বে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এরইমধ্যে টুর্নামেন্টের ম্যাচগুলোর টিকিটের মূল্য প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে লিটন দাসদের খেলা দেখা যাবে সর্বনিম্ন ১১.৩৪ মার্কিন ডলারে বাংলাদেশি টাকায় যা প্রায় ১ হাজার ৩৭৯। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ২৭৫৭ টাকা ‍আর ভিআইপি স্যুটে খেলা দেখতে খরচ পড়বে ৬২ হাজার ৩৭ টাকা।

গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষেও। এই দুই ম্যাচের টিকিটের দাম কিছুটা বেশি। সর্বনিম্ন প্রায় ২ হাজার ৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ‍আর দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডে খেলা দেখতে হলে সমর্থকদের খরচ করতে হবে প্রায় ৩ হাজার ৪৪৭ টাকা। এই দুই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৬৮ হাজার ৯৩০ টাকা। তবে এক্ষেত্রে একসাথে চারজন বসে খেলা দেখার সুযোগ পাবেন।

 

এবারের আসরে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১১টি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচগুলো। তবে ১৫ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টিকিট কিনতে এই লিঙ্কে ক্লিক করুন।