মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী
খেলা

মেসি শেষ কবে ফাইনাল হেরেছিলেন?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মেসি শেষ কবে ফাইনাল হেরেছিলেন?

লিওনেল মেসির ইন্টার মায়ামি লিগস কাপ ফাইনালে স্বপ্নভঙ্গের কষ্টে ডুবে গেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-০ গোলে হেরে ট্রফির স্বাদ থেকে বঞ্চিত হয়েছে মায়ামির দল, আর মেসির ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক ‘ফাইনাল ব্যর্থতার’ অধ্যায়।

ওসাজে ডি রোসারিও, আলেক্স রোলদান ও পল রথরকের গোলে ওয়াশিংটনের দলটি পেয়েছে নিরঙ্কুশ জয়। মায়ামি আক্রমণে প্রাণ ফিরে পেলেও জালের দেখা পায়নি, মেসিও ছুঁতে পারেননি কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ। তবে এ থেকে প্রশ্ন উঠেছে শেষ কবে ফাইনাল হেরেছিলেন মেসি?

আন্তর্জাতিক বা ক্লাব ফুটবলে মেসি মানেই সাফল্যের ঝলকানি। কিন্তু এই হারের আগে শেষবার তিনি হেরেছিলেন ২০২১ সালের জানুয়ারিতে, বার্সেলোনার হয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। সেই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হারে কাতালানরা। শুধু তাই নয়, ওই ম্যাচেই বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছিলেন মেসি—অ্যাসিয়ার ভিলালিব্রেকে আঘাত করার জন্য।

এই হারের মধ্য দিয়ে মেসির ফাইনাল ব্যর্থতার সংখ্যা দাঁড়াল ১৩-তে। এর মধ্যে ৬টি এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে—তিনটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ, আর বাকি দুটি বয়সভিত্তিক প্রতিযোগিতায়।

বার্সেলোনার হয়ে তিনি হেরেছেন চারটি ফাইনালে—স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং ইউরোপিয়ান সুপার কাপে। আর ইন্টার মায়ামির হয়ে এটি তার প্রথম ফাইনাল হার, যা যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের নতুন এক দুঃখের অধ্যায় হয়ে রইল।

তবুও পরিসংখ্যান বলছে, ফাইনালে মেসি এখনো ইতিহাসের অন্যতম সেরা। ক্যারিয়ারে তিনি খেলেছেন মোট ৪৪টি ফাইনাল, জিতেছেন ৩১টি, হেরেছেন মাত্র ১৩টিতে। ফাইনালে গোলও করেছেন ৩৭টি, যা তার অনন্য মহিমার প্রমাণ।

আর্জেন্টিনার হয়ে মেসি এখনো ১০টি ফাইনালে অংশ নিয়েছেন (অলিম্পিক ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপসহ), যার মধ্যে জিতেছেন ৬টিতে। তবে সিয়াটলের কাছে এই হারের পর ‘গারজাস’ জার্সিতে তার প্রথম ফাইনাল ব্যর্থতা হয়তো আরও কিছুদিন তাড়া করে ফিরবে।