মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি ফাইনালের ভেন্যুতেই দুঃসংবাদ, বড় সমস্যায় আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য ফাইনালের ভেন্যুতেই দুঃসংবাদ, বড় সমস্যায় আর্জেন্টিনা চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা এইমাত্রঅন্যান্য গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প ‘সার্চ সোল, সয়েল’; প্রদর্শনী শুরু ১৮ জুলাই এইমাত্রঅন্যান্য গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প ‘সার্চ সোল, সয়েল’; প্রদর্শনী শুরু ১৮ জুলাই ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসী ক্ষোভে দিলো আগুন এইমাত্রঅন্যান্য ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসী ক্ষোভে দিলো আগুন প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: বিদ্যুৎ মন্ত্রী এইমাত্রঅন্যান্য প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: বিদ্যুৎ মন্ত্রী লামায় বন্যাদুর্গতদের পাশে আবুল খায়ের টোব্যাকো এইমাত্রঅন্যান্য লামায় বন্যাদুর্গতদের পাশে আবুল খায়ের টোব্যাকো
খেলা

‘পরীক্ষা-নিরীক্ষা’র ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘পরীক্ষা-নিরীক্ষা’র ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে ডাচদের হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে। সেই লক্ষ্য নিয়ে বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে টাইগারদের একাদশে দেখা মিলতে পারে একাধিক পরিবর্তন।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে দ্বিতীয়বার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ১৩ বছর আগে ওই সিরিজে পাওয়া জয়টি এখনো বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের একমাত্র জয়।

শেষ ম্যাচে বোলিং বিভাগে একাধিক পরিবর্তন আনতে পারে স্বাগতিকরা। বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। শেষ টি-টোয়েন্টিতে সাইফউদ্দিনের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত।

তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে দেখা মিলতে পারে শামীম হোসেন এবং নুরুল হাসান সোহানকেও। যদিও ব্যাপারটি নিশ্চিত নয়। কারণ, সবশেষ দুই ম্যাচে তাওহীদ হৃদয়, জাকের আলীরা একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। ফলে তাদেরও পরখ করে দেখা জরুরি টিম ম্যানেজমেন্টের জন্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।