মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আন্তর্জাতিক

লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী

লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১০০ দমকলকর্মী।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে বর্তমানে বেশ কয়েকটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ৯ তলা ভবনটির উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ভোররাত সোয়া ৩টার কিছু আগে তাদের কাছে আগুনের খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি পুরোনো বিবিসি টেলিভিশন সেন্টার। যা ২০১৩ সাল পর্যন্ত সংস্থাটির প্রধান কার্যালয় ছিল।

দমকল বিভাগ আরও জানিয়েছে, আগুন ভবনে ছড়িয়ে পড়েছে। একটি রেস্টুরেন্ট এবং বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে উড লেনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভোর ৩টার পরপরই আগুনের প্রথম খবর পাওয়া যায় এবং এরপরই হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইকসহ আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পুলিশ জানিয়েছে, আগুন এখনো জ্বলছে। ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন। যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।