মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে এইমাত্রঅন্যান্য অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি এইমাত্রঅন্যান্য আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন এইমাত্রঅন্যান্য চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো এইমাত্রঅন্যান্য ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের এইমাত্রঅন্যান্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

প্রতিবেদক: বাংলা ব্রিফ
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরকে ঘিরে কী সিদ্ধান্ত আসতে পারে, তা জানতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশগুলো কূটনৈতিকভাবে নজর রাখছে বলে জানা গেছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়ে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যান। বরং তিনি ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কূটনৈতিক ভঙ্গিতে উত্তর দেন।

তিনি জানান, গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়ে যুক্তরাষ্ট্র দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এ প্রসঙ্গ টেনে হাস্যরসাত্মকভাবে তিনি বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে অনুরোধ করেছেন, যেন তারা আসন্ন ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেন।
 
বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও যোগ করেন, ‘দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।’