মূল লেখায় যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এইমাত্রঅন্যান্য জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা এইমাত্রঅন্যান্য ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু এইমাত্রঅন্যান্য সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এইমাত্রঅন্যান্য লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি এইমাত্রঅন্যান্য এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম এইমাত্রঅন্যান্য আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম
আন্তর্জাতিক

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট /আরএও
ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্রপ্রবাসী সন্দ্বীপ কমিউনিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাগরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং তদন্তের বিস্তারিত প্রতিবেদন দ্রুত জনসমক্ষে প্রকাশের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে নিহতের চাচা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আনোয়ার হোসেন সিপিএ অভিযোগ করেন, এটি সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। তার দাবি, সাগরকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ঘটনার সময় ওই বাসায় উপস্থিত ব্যক্তিদের ভূমিকা এবং সাগরের শেষ মুহূর্তের যোগাযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন সন্দ্বীপ সোসাইটি ইউএসএর ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সভাপতি ফিরোজ আহমেদ, মেরিন ক্যাপ্টেন সৈয়দ আই হোসেন, ড. হোসনেরা মালেক এবং নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন।

বক্তারা বলেন, সাগরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন, ডিজিটাল আলামত এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি, তদন্তে কোনো অনিয়ম বা গাফিলতি থাকলে তা খতিয়ে দেখার দাবি জানান তারা। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন বক্তারা।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত সাগর ব্রুকলিনের বাসিন্দা ও কনস্ট্রাকশন ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে। তাদের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সাগর ২০১৮ সালে চট্টগ্রামে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ঢাকায় এসে গাড়ির ব্যবসা শুরু করেন।

পরিবারের অভিযোগ, ঢাকায় অবস্থানকালে মাহজাবিন ইসলাম রিয়া নামের এক নারীর সঙ্গে সাগরের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের দাবি, ওই নারী অর্থ আত্মসাতের উদ্দেশ্যে সাগরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে সাগর তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হননি এবং বিষয়টি নিয়ে গড়িমসি করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয় বলেও দাবি পরিবারের।

পরিবারের তথ্যমতে, গত ১৯ আগস্ট সকাল ১০টা ৫ মিনিটের ফ্লাইটে সাগর বাংলাদেশে আসেন। ২১ আগস্ট বিকেল ৫টা ১৫ মিনিটে তার নিউইয়র্ক ফেরার টিকিটও নিশ্চিত ছিল। তবে এর আগেই ২০ আগস্ট ঢাকার ভাটারা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ঝুলন্ত অবস্থায় সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাগরের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ ও দাবিগুলো তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কে মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসীরা। তাদের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা এবং সাগরের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।