মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
শিক্ষা

এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।

বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে পরীক্ষায় অবতীর্ণ করেছো, তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের। তিনি এই বিজয়কে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না, বরং এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় হিসেবে ব্যাখ্যা করেছেন।

প্রসঙ্গত, ফাতেমা তাসনিম জুমা এই পদে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুমার ভাষ্য অনুযায়ী, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দল বা প্যানেলের নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর, নারীদের, হিজাবি-নন হিজাবি শিক্ষার্থীদের জন্য সমানভাবে প্রাপ্য।

স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা রক্ষার জন্য দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও প্রকাশ করেছেন। তার মতে, বিজয়কে উদযাপন নয়, বরং এটি শিক্ষার্থীদের আশা ও অধিকার রক্ষার একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করা হবে।