মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

হংকংকে হারানোর দিনে রেকর্ড গড়লেন লিটন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
হংকংকে হারানোর দিনে রেকর্ড গড়লেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ের দিন ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ১৫১ স্ট্রাইকরেটে খেলেন ৫৯ রানের ইনিংস। আর এই ইনিংস খেলার মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন লিটন দাস, যে রেকর্ডে সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারের অবস্থানও তার পেছনে।

হংকং ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছিলেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেটেই বেশি মনোযোগ দিতে চান তিনি। নিজের সেই কথা রাখতেই যেন এদিন ছক্কা হাঁকাতে চাচ্ছিলেন না লিটন। জয় থেকে মাত্র ২০ রান দূরে থাকতে ব্যক্তিগত ৪২ রানে প্রথম ছক্কা হাঁকান টাইগার অধিনায়ক। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা এখন লিটন।

হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে লিটনের নামের পাশে ছিল ৭৭ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সমানসংখ্যক ছক্কা মাহমুদউল্লাহরও। যৌথ নামের রেকর্ডটাকে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নিজের একার করে নিয়েছেন লিটন। আর সেটা মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই। ৭৮ ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। দুইয়ে মাহমুদউল্লাহ।

৫৫ ছক্কা হাঁকিয়ে তালিকার তিনে অবস্থান সৌম্য সরকারের। এর জন্য তিনি খেলেছেন ৮৬ ইনিংস। চারে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ১২৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ছক্কা হাঁকিয়েছেন ৫৩টি। এরপরের স্থানে অবস্থান তামিম ইকবালের। ৭৪ ইনিংসে বাঁহাতি এই ওপেনারের ছক্কার সংখ্যা ৪৪টি।