মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য এইমাত্রঅন্যান্য ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার সুরে-নৃত্যে চারুকলায় বর্ষা উদযাপন এইমাত্রঅন্যান্য সুরে-নৃত্যে চারুকলায় বর্ষা উদযাপন হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের বৃক্ষরোপণ অভিযান এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের বৃক্ষরোপণ অভিযান শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা এইমাত্রঅন্যান্য শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি'র হাত ধরে দেশে এলো লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ এইমাত্রঅন্যান্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি'র হাত ধরে দেশে এলো লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ বাজারে লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ এইমাত্রঅন্যান্য বাজারে লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ এইমাত্রঅন্যান্য শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
খেলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

আগামী মাসে বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। শারজাহতে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে দুই দলের জন্য এটাই হতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবীয়দের তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি- প্রথম ওয়ানডে : ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে : ২০ অক্টোবর তৃতীয় ওয়ানডে : ২৩ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি : ২৭ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩০ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি : ১ নভেম্বর