মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
রাজনীতি

দেশপ্রেম ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের নতুন পথচলা

প্রতিবেদক: বাংলা ব্রিফ
দেশপ্রেম ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের নতুন পথচলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল, ঢাকা জেলা (উত্তর) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, সবার প্রাণ প্রিয় জননেতা জনাব আবুল বাশার বিপ্লব। তার সাথে ছিলেন ঢাকা জেলা (উত্তর) এর নিবেদিত প্রাণ সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান ও ‎সাংগঠনিক সম্পাদক দলের ত্যাগী ও পরিশ্রমী নেতা, রাজপথের সংগ্রামী সৈনিক জনাব মো জুয়েল রানা।

এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়া, সহ-সাধারন সম্পাদক  মোঃ আরিফ ইয়াসিন এবং‎ যুগ্ন -সাধারন সম্পাদক মোঃ নবা মিয়া।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “এই সংগঠন শুধু একটি নাম নয়, এটি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ইস্পাতকঠিন মঞ্চ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”

তারা আরও বলেন, “দেশের যেকোনো সংকটে ও দুঃসময়ে জিয়ার সৈনিকরা কখনো রাজপথ ছাড়েনি, ভবিষ্যতেও ছাড়বে না।” উপস্থিত সকল নেতাকর্মী দলকে এগিয়ে নিতে এবং দেশের জন্য কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

এদিকে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রায় ঢাকা জেলা (উত্তর) কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাসুদ (লন্ডন) ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জনাব আবুল বাশার বিপ্লবকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।