মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
খেলা

সুপার ফোরের ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সুপার ফোরের ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা আর তাতে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় ঢুকেছিলেন সাইফ হাসান। তানজিম সাকিবের জায়গায় খেলানো হয়েছিল নাসুম আহমেদকে, যা বেশ কার্যকরী ছিল। শেখ মাহেদীকে বেঞ্চ করে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছিল একাদশে।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। লঙ্কানদের ব্যাটিং লাইন আপে পাঁচ বাঁহাতি ব্যাটার থাকায় ডানহাতি অফ স্পিনার শেখ মাহেদী একাদশে ঢুকতে পারেন। এক্ষেত্রে কপাল পুড়তে পারে চলতি এশিয়া কাপে ৪৮ বল খেলে ৫৩ রান করা জাকের আলীর।

দুবাইয়ের উইকেটে স্পিন সহায়ক হওয়ায় তিন স্পিনারের দেখা মিলতে পারে বাংলাদেশের একাদশে। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে। পেস আক্রমণে থাকতে পারেন মুস্তাফিজ ও তাসকিন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।