মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
খেলা

আজ হারলে বাংলাদেশের ওপর ‘নির্ভর’ করবে শ্রীলঙ্কার ফাইনাল খেলা!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আজ হারলে বাংলাদেশের ওপর ‘নির্ভর’ করবে শ্রীলঙ্কার ফাইনাল খেলা!

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে লড়বে লঙ্কানরা। এই ম্যাচ হারলে লঙ্কানদের ফাইনাল খেলা অনেকাংশেই নির্ভর করবে বাংলাদেশের ওপর।

সুপার ফোরে এখন পর্যন্ত ১ ম্যাচ খেলে –০.১২১ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে লঙ্কানরা। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ যে পাকিস্তান তারা রয়েছে তালিকার একেবারে তলানিতে।

আজ শ্রীলঙ্কা হেরে গেলে এবং আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচে ভারত জিতলে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজবে লঙ্কানদের। তবে বাংলাদেশ জিতলে টিকে থাকবে সম্ভাবনা। ভারত বাংলাদেশকে হারালে শেষ ম্যাচে লঙ্কানরা ভারতকে হারালেও ২ পয়েন্টের বেশি হবে না তাদের। সে ক্ষেত্রে ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ কিংবা পাকিস্তান।

বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে আজ হারলেও ফাইনালে ওঠার ক্ষীণ একটা সম্ভাবনা থাকবে আসালাঙ্কাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে বিশাল বড় ব্যবধানে হারিয়ে নেট রানরেটে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকতে হবে লঙ্কানদের। আর সেটি করতে পারলে ফাইনালে উঠতে পারে শ্রীলঙ্কা।