মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
খেলা

ভারতের বিপক্ষে লিটনকে নিয়ে শঙ্কা, নতুন অধিনায়ক হবেন কে?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভারতের বিপক্ষে লিটনকে নিয়ে শঙ্কা, নতুন অধিনায়ক হবেন কে?

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালে ওঠার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমন ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত সোমবার দুবাইতে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পান তিনি। পরে আর ব্যাট করেননি বাংলাদেশ অধিনায়ক। অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল গুরুতর কিছু হয়নি।

মাঠেই তখন তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেন লিটন। ম্যাচের দিন আজ খোঁজ নিয়ে জানা গেছে, অনেকটাই স্বাভাবিক আছেন টাইগার অধিনায়ক। তবে ম্যাচ খেলবেন কিনা সেই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি টিম ম্যানেজমেন্টের কেউ।

যদিও লিটনের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল। যদি শেষ পর্যন্ত না খেলেন তাহলে টাইগারদের অধিনায়ক কে হবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান একাদশে আসতে পারেন, তখন তিনিই হবেন অধিনায়ক। যদি সোহান বাইরে থাকেন তখন জাকের আলি অনিককে দেখা যেতে পারে অধিনায়কের দায়িত্বে।

আজ ভারতের বিপক্ষে খেলার পর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। টানা দুই ম্যাচের ধকল কাটাতে গতকাল অনুশীলন করেননি  বাংলাদেশ দলের খেলোয়াড়রা।