মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ২:২২ অপরাহ্ন
শিরোনাম
ভিডিওটি এআই নয়, সঙ্গে থাকা নারী আমার দ্বিতীয় স্ত্রী: জামায়াত এমপি এইমাত্রঅন্যান্য ভিডিওটি এআই নয়, সঙ্গে থাকা নারী আমার দ্বিতীয় স্ত্রী: জামায়াত এমপি সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, অতঃপর... এইমাত্রঅন্যান্য সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, অতঃপর… পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে এইমাত্রঅন্যান্য পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে বড় সুখবর এইমাত্রঅন্যান্য হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে বড় সুখবর নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত রবি আটক এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত রবি আটক স্থানীয় সরকার নির্বাচন: আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে ইসির বৈঠক এইমাত্রঅন্যান্য স্থানীয় সরকার নির্বাচন: আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে ইসির বৈঠক রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ এইমাত্রঅন্যান্য রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা
রাজনীতি

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে প্রতীক হিসেবে ‘আনারস’ দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন সনদ দেয় ইসি। এতে সই করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

সনদে বলা হয়, গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির নিবন্ধন নম্বর ৫৬।

এ বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সংবাদমাধ্যমকে জানান, তার দলের প্রতীক আনারস।

এর মধ্য দিয়ে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২টি (স্থগিত থাকা আওয়ামী লীগসহ)।